বালাগঞ্জে সিএনজি চুরির মামলায় দুই সন্দিগ্ধ আসামীকে চুরিকৃত দুইটি সিএনজিসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোঃ আলামিন (৪০), আব্দুল আজিজ (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, বালাগঞ্জ থানার মামলা নং-০১, তারিখ-০২/০৯/২০২৫ইং, ধারা-৩৭৯/৩৪ এর তদন্তে গুপ্তচর নিয়োগ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে চুরিকৃত দুইটি সিএনজিসহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।
বালাগঞ্জ থানার ওসি মোঃ ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
আজকের সিলেট/এপি
বালাগঞ্জ প্রতিনিধি 








