হবিগঞ্জের কৃষ্ণপুরে শ্মশান কালী পূজা অনুষ্ঠিত
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:২১ AM

হবিগঞ্জের কৃষ্ণপুরে শ্মশান কালী পূজা অনুষ্ঠিত

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২০/১১/২০২৫ ০৭:১৩:৩৪ PM

হবিগঞ্জের কৃষ্ণপুরে শ্মশান কালী পূজা অনুষ্ঠিত


হাওরবেষ্টিত প্রকৃতির সৌন্দর্যে ঘেরা হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার কৃষ্ণপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্মশান কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) গভীর রাত ১১টা থেকে শ্মশান প্রাঙ্গণে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামের বহু নারী-পুরুষ, ভক্ত ও দর্শনার্থী পূজা উপলক্ষে শ্মশান প্রাঙ্গণে সমবেত হন। ধূপধুনো, মন্ত্রোচ্চারণ এবং অগ্নিকুণ্ডের আলোয় পূজামণ্ডপের পরিবেশ ছিলো আধ্যাত্মিক আবহে ভরপুর।

পূজা উপলক্ষে আয়োজিত সমাবেশে হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব জিকে গউছের পক্ষ থেকে ভোট ও আশীর্বাদ কামনা করা হয়।

অনুষ্ঠানে পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা যুগ্ম আহ্বায়ক নির্জন রায় এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, লাখাই  ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খরছু, হিন্দু বৃদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের হবিগঞ্জ জেলার সদস্য ও লাখাই  উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, লাখাই উপজেলা বিএনপির সদস্য ইয়াহিয়া তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকির আহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ফরিদুল ইসলাম, রাহিমুল ইসলাম'সহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ পূজা ও প্রার্থনায় অংশ নেন। অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

আজকের সিলেট /জেকেএস

সিলেটজুড়ে


মহানগর