সুনামগঞ্জে বিএনপির ৩ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫২ PM

সুনামগঞ্জে বিএনপির ৩ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার

সংবাদদাতা

প্রকাশিত: ২০/১১/২০২৫ ০৮:১৩:২৫ PM

সুনামগঞ্জে বিএনপির ৩ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার


সুনামগঞ্জ জেলা ও উপজেলাসহ বিএনপির তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি। 

বৃহস্পতিবার সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত দলীয় প্যাডে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার করা তিন নেতা হলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি নুরুল হক আফেন্দি, তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম, মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিছবাহ।

দলীয় প্যাডে উল্লেখ করা হয়, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছিল। পরবর্তীতে তাদের আবেদনের ভিত্তিতে ও দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়। একই সঙ্গে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সংশ্লিষ্ট নেতাদের প্রতি প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আবুল কাশেম বলেন, সন্ধ্যার পর আমি বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি পেয়েছি। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি জাতীয়তাবাদী দলের আদর্শ ও নীতি মেনে পূর্বের মতোই দলের স্বার্থে কাজ করে যাবো। আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আন্দোলন–সংগ্রামে নিজেকে উৎসর্গ করবো।”

বহিষ্কারাদেশ প্রত্যাহারের এ সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তির পাশাপাশি নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর