গোয়াইনঘাটে আমনের বাম্পার ফলন
বুধবার, ২০ মে ২০২৬, ০৬:০৫ PM

গোয়াইনঘাটে আমনের বাম্পার ফলন

সংবাদদাতা

প্রকাশিত: ২১/১১/২০২৫ ০৬:১৯:৩০ PM

গোয়াইনঘাটে আমনের বাম্পার ফলন


গোয়াইনঘাটে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষক পরিবারে সোনার অগ্রহায়ন এখন। মাঠে চলেছে ধান কাটার উৎসব।

এ বছর কোন প্রকার পোকামাকড়ের আক্রমণ না হওয়ায় ৩ শত কোটি টাকার চাল উৎপাদন হবে বলে আশা প্রকাশ বরে কৃষিবীদ রায়হান পারভেজ রায়হান পারভেজ রনী জানান, আমন মওসুমে ১৮ হাজার একশত আশি হেক্টর জমিতে আমান চাষ হয়েছে। যার প্রতি হেক্টরে গড় উৎপাদন (চালের হিসাবে) ২.৭৯ মে. টন হিসাবে ঊনপঞ্চাশ হাজার দুশত সাতষট্রি মে. টন চাল। প্রতিটন চালের গড় মূল্য ষাট হাজার হলে প্রায় তিনশত কোটি টাকার চাল উৎপাদন হবে বলে তিনি আশাবাদী।

তবে সাধারণ কৃষকরা জানান, আল্লাহর রহমতে ফলন ভাল হওয়ায় উৎপাদন আরও বেশী হবে। কৃষকরা বলছেন ধান কাটার লোকের সঙ্কটে রয়েছেন তারা। এছাড়া উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যপ্রাপ্তি নিয়ে কৃষকের মনে রয়েছে হতাশা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা যায়, এ বছর সরকারিভাবে মাত্র ১৪৭ মে. টন ধান ক্রয় করা হবে, যা গত বছর ছিল প্রায় ১২ শত মে. টন। মাঠে ফসলের হাসি থাকলেও হাসি নেই কৃষকের মুখে। ন্যায্যমূল্য না পেলে পরিবারের ধারদেনা মেটাতে ফড়িয়াদের কাছেই কমমূল্যে তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে হবে। গোয়াইনঘাটের কৃষদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উৎপাদিত ধানের ন্যায্যমূল্য প্রাপ্তির দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর