বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. কর্ণেল সৈয়দ আলী আহমদ বলেছেন, জাতি-রাষ্ট্র গঠনে সশস্ত্র বাহিনীর সদস্যরা জীবন বাজি রেখে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দেশের যে কোনো সংকটমূহুর্তে সশস্ত্র বাহিনীর অবদান জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা অনন্য। স্বাধীনতা অর্জনের বিভিন্ন পর্যায়ে আত্মোৎসর্গকারী শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। পাশাপাশি দেশের উন্নয়ন, অগ্রগতি ও মানুষের কল্যাণে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ভূমিকা আরও শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করেন।
শুক্রবার সকালে জৈন্তাপুর প্রেসক্লাব হল রুমে রাওস ফাউন্ডেশন বাংলাদেশ উপজেলা কমিটির উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাওস ফাউন্ডেশন সিলেট জেলার উপদেষ্টা লে. কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা কমিটির চেয়ারম্যান সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. আহসান উদ্দিন, ভাইস চেয়ারম্যান সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. রইস উদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আব্দুল মালেক ও জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাওস ফাউন্ডেশন জৈন্তাপুর শাখার সভাপতি লেন্স কর্পোরাল (অব.) আব্দুন নূর। অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক লেন্স কর্পোরাল (অব.) আব্দুল মালেক।
এসময় উপস্থিত ছিলেন (অব.) সেনা কর্মকর্তা শফিকুল ইসলাম, হারনুর রশিদ, ফারুক আহমদ, সাইফুল ইসলাম, সৈনিক কবির আহমদ, আব্দুল মান্নান, সেলিম আহমদ ও আব্দুর রহমান।
অনুষ্ঠানে জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, অর্থ সম্পাদক মীর মো. শোয়েব আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আজকের সিলেট/ডি/এসটি
জৈন্তাপুর প্রতিনিধি 








