ফেঞ্চুগঞ্জের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
বুধবার, ২০ মে ২০২৬, ০৮:১২ AM

ফেঞ্চুগঞ্জের আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ০৫:৫১:২০ PM

ফেঞ্চুগঞ্জের আওয়ামী লীগ নেতা গ্রেফতার


ফেঞ্চুগঞ্জের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এক মামলায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন রিজুকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নাসির উদ্দিন রিজু উত্তর কুশিয়ারা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মোহাম্মদ আব্দুর রউফের পুত্র ও উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে কটালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে রিজুকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর