বিয়ানীবাজারে পিকআপের চাপায় শিশুর মৃত্যু
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৪২ PM

বিয়ানীবাজারে পিকআপের চাপায় শিশুর মৃত্যু

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ০৪:১৪:১৪ PM

বিয়ানীবাজারে পিকআপের চাপায় শিশুর মৃত্যু


বিয়ানীবাজারে গাড়ি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। জিয়াছমিন আক্তার (৩) নামের ওই শিশু মুড়িয়া ইউপির সারপার গ্রামের দিনমজুর আব্দুল করিমের কন্যা।

বৃহস্পতিবার বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ বিয়ানীবাজার-সারপার সড়কে শিশুটিকে চাপা দিয়ে চলে যায়।

স্থানীয়রা দ্রুত মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর