ফাইল ছবি
প্রতিবছরই দেশের উত্তরপূর্বাঞ্চলের পর্যটনশিল্পের প্রবেশদ্বার প্রাকৃতির সৌন্দর্যমণ্ডিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে। এ বছর দেরিতে হলেও শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করেছে।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা চায়ের রাজ্য শ্রীমঙ্গলে রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি এখন দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিন এ তাপমাত্রা আরও নিচের দিকে নামতে পারে। এটি এখানে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
কিন্তু তাপমাত্রা কম থাকলেও সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। তাই দৈনন্দিন জীবনযাত্রার ওপর শীতের প্রভাব পড়তে দেখা যায়নি।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








