আশনুরকে ধমকালেন সালমান খান
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৫৬ AM

আশনুরকে ধমকালেন সালমান খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ১০:৩৩:০৪ AM

আশনুরকে ধমকালেন সালমান খান


বিগ বস ১৯-এর ঘরে তানিয়া মিত্তল এবং আশনুর কৌরের বিবাদ কারও অজানা নয়। শুধু কথাতে থেমে নেই, হাতাহাতিতেও পৌঁছে গেছে বিষয়টি। কিছু দিন আগেই আশনুর কাঠের শো পিস ছুড়ে মেরেছিলেন তানিয়ার দিকে। এই ঘটনায় চরম সমালোচিত হন আশনুর। বিগ বস-এর ঘর থেকে তাকে বের করে দেওয়ার কথাও শোনা গিয়েছিল। এবার আশনুরকে প্রকাশ্যে তিরস্কার করলেন শোয়ের সঞ্চালক সালমান খান।

সম্প্রতি একটি বিগ বস-এর প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানেই আশনুরকে ধমক দিতে দেখা যায় সালমানকে। তিনি বলেছেন, বিগ বস-এর ঘরে কোনও হিংসাত্মক কার্যকলাপ মেনে নেওয়া হবে না।

আশনুর বারবারই বলেছেন, তানিয়াকে আঘাত করতে চাননি। যে ঘটনা ঘটেছে, সেটা পুরোটাই অনিচ্ছাকৃত। আশনুরের কথার প্রেক্ষিতে সালমান বলেন, যে ভাবে তানিয়ার দিকে কাঠটি ছুড়ে মারা হয়েছে, সেটা রাগের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।

আশনুর জোর দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে তিনি ভুলবশত ঘটনাটি ঘটিয়ে ফেলেছেন। তবে সালমান সেটা মানতে রাজি নন। তিনি আশনুরকে পাল্টা বলেন, বার বার ভুল করে লেগে গিয়েছ বলছো কেন? স্পষ্ট বোঝা গিয়েছে তুমি তানিয়ার দিকে তক্তা ছুড়ে মেরেছো।

সালমান শেষে সবাইকে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, এই বাড়িতে কিছু নিয়ম মেনে আছে, যেগুলো আমাদের সবাইকে মেনে চলতে হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর