হবিগঞ্জে নবাগত পুলিশ সুপারের যোগদান
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৫৬ PM

হবিগঞ্জে নবাগত পুলিশ সুপারের যোগদান

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ০৩:৪৬:২৫ PM

হবিগঞ্জে নবাগত পুলিশ সুপারের যোগদান

পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন


হবিগঞ্জে নবাগত পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন যোগদান করেছেন। 

রোববার সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে শনিবার দুপুরে তিনি পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেন। 

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। 

অন্যদিকে শুক্রবার হবিগঞ্জের সদ্য বদলি হওয়া পুলিশ সুপার এএমএন সাজেদুর রহমান কক্সবাজারে পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন। 

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর