ওসমানীনগরে গোয়ালঘর থেকে লা শ উ দ্ধা র
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:২৪ PM

ওসমানীনগরে গোয়ালঘর থেকে লা শ উ দ্ধা র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১/১২/২০২৫ ০৪:০৩:৫২ PM

ওসমানীনগরে গোয়ালঘর থেকে লা শ উ দ্ধা র


ওসমানীনগরের নিজ করুয়া গ্রামের গোয়াল ঘর থেকে বাচ্চু মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি করুয়া গ্রামের মৃত আবু সুফিয়ানের ছেলে।

সোমবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, গোয়াল ঘরের তীরের সাথে বাচ্চু মিয়ার মরদেহ ঝুলে থাকতে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ওসমানীনগর থানার ওসি এসব তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। তার গলায় ফাঁস লাগানো ছিলো। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর