মৌলভীবাজারে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:১৬ PM

মৌলভীবাজারে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১/১২/২০২৫ ০৮:৩৮:৩১ PM

মৌলভীবাজারে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন


মৌলভীবাজারে বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়হাটের শাহ্ জালাল কিন্ডারগার্টেন স্কুল মাঠে রঙিন আয়োজনে এই প্রতিযোগিতার পর্দা ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় খেলাপ্রেমী জনতার অংশগ্রহণে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

উদ্বোধনের পরই শুরু হয় প্রতীক্ষিত রোমাঞ্চকর দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা। চারটি শক্তিশালী জুটির অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম দিনের খেলায় প্রথম ম্যাচে কোর্টে মুখোমুখি হয় ‘আইয়ুব তরী ও রাসেল স্কোয়াড’। দ্বিতীয় খেলায় প্রতিদ্বন্দ্বিতায় নামে ‘The Cage ও রাঙ্গামাটি সুতা ঘর’। শুরু থেকেই খেলোয়াড়দের গতিময়তা ও উত্তেজনাপূর্ণ র্যালিতে দর্শকদের মাঝে  ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

আয়োজকরা জানান, স্থানীয় তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করা এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলাই এই প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য। এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

খেলা ঘিরে স্থানীয় খেলাপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। সংগঠকরা জানান, ব্যাডমিন্টনের মতো জনপ্রিয় খেলাকে ঘিরে নতুন প্রজন্মকে উৎসাহিত করা এবং সুস্থ বিনোদন ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।

দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য প্রবাসী ফায়সাল রাজা খেলা উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানান। বড়হাট ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজনে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করেছেন ট্রাস্টের সকল সদস্যবৃন্দ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর