জৈন্তাপুর উপজেলায় বাড়ির পাশের জমির টিলায় আছলি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে এক যুবক শফিক উদ্দিন (৩০) আত্মহত্যা করেছেন। তিনি জৈন্তাপুর থানার ৩নং চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের আফতাব উদ্দিন ওরফে কালা মিয়ার ছেলে।
বুধবার সকাল ৮টার মধ্যে বাড়ির পাশের জমির টিলায় আছলি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন শফিক উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
জৈন্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ উছমান গনি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। পরে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
আজকের সিলেট/এপি
জৈন্তাপুর প্রতিনিধি 








