সুনামগঞ্জের দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে বর্তমানে চরম বিপাকে পড়েছেন।
সোমবার (২ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, খালি দাস, সুমলাল দাস, ধীনেশ দাস, গরমোহন দাস, রমা কান্ত দাস, সুবল দাস, খুশিলাল দাস, নিতি লাল দাস, ধীরেন্দ্র দাস, কুমুদ দাস, প্রমুদ দাস, বারিন্দ্র দাস ও অমিত লাল দাস।
সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল জানান, স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার একটানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার। এ সময় তিনি বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছেন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
আজকের সিলেট / প্রতিনিধি /জেকেএস
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি 








