মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

বাসে আগুনের ঘটনায় বিরোধী দলের নীরবতা নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ১১:৩৯:৪৪ পূর্বাহ্ন

বাসে আগুনের ঘটনায় বিরোধী দলের নীরবতা নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন


রাজধানীর মাতুয়াইল মেডিক্যাল কলেজের সামনে মধ্যরাতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাসহ সাম্প্রতিক অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনায় বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিরোধী দলের নীরবতার সমালোচনা করেন। তাঁর অভিযোগ, চলমান শ্রমিক আন্দোলনকে পুঁজি করে একের পর এক অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও বিরোধী দল কার্যকর কোনো ভূমিকা রাখছে না।

রাশেদ খাঁনের মতে, এমন পরিস্থিতিতে বিরোধী দলের নীরবতা নৈরাজ্য সৃষ্টির প্রতি তাদের মৌন সমর্থনের ইঙ্গিত দিতে পারে। তিনি লেখেন, ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হলে বিরোধী দলকেও এর চরম মূল্য দিতে হতে পারে।

ফেসবুক পোস্টে বিরোধী দলকে রাজপথে নেমে এসব কর্মকাণ্ড প্রতিহত করার আহ্বান জানান তিনি। রাশেদ খাঁন লেখেন, বিরোধী দল দেশের মঙ্গল চাইলে সহিংসতা ঠেকাতে তাদের মাঠে নামা উচিত। তাহলেই বোঝা যাবে, তারা সত্যিই গণহত্যার বিচার ও অপরাধীদের গ্রেপ্তার চায় কি না।

এ ছাড়া পতিত স্বৈরাচারী গোষ্ঠীর সঙ্গে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো আপস-মীমাংসা হচ্ছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর