মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

প্রেমের টানে ওসমানীনগরে চীনা নাগরিক, থানায় নিয়ে গেল পুলিশ

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ০১:২১:৩৮ পূর্বাহ্ন

প্রেমের টানে ওসমানীনগরে চীনা নাগরিক, থানায় নিয়ে গেল পুলিশ


সিলেটের ওসমানীনগরে এক তরুণীর প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছেন লিও ফাভিন নামের এক যুবক। অনলাইনে পরিচয় থেকে প্রেম বিয়ের দাবিকে কেন্দ্র করে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর এলাকায় সৃষ্টি হয়েছে আলোচনা ও উত্তেজনা। বিগত এক সাপ্তাহ ধরে ওই চীনা নাগরিক ওই তরুণীর বাড়িতে অবস্তান করছিলেন। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে সোমবার রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা জনিত কারণে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি থানা পুলিশের হেফাজতে রয়েছেন। 

 তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক এবং পরবর্তী সময়ে বিয়ের খবর ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। চীনা নাগরিক লিও ফাভিন চীনের জিয়াংসি এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের দিঘিরপাড় এলাকার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন ছামিয়া আক্তার ও তার পরিবার। ছামিয়া জগন্নাথপুর উপজেলার সাহারপাড়া এলাকার জামাল মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

 চীনা নাগরিক লিও ফাভিন জানান, অনলাইনে ছামিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাঁকে কাছে পেতেই চীন থেকে প্রায় দেড় মাস আগে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন আব্দুল্লাহ। ছামিয়া আক্তারকে আইনী পক্রিয়ায় বিয়ে করেছেন বলেও দাবি করেন তিনি। 

এদিকে এলাকাবাসীর দাবি, ছামিয়া আক্তার এলাকার স্থায়ী বাসিন্দা নন। তিনি সেখানে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। স্থানীয়দের অবহিত না করে ভিন্ন ধর্মের এক বিদেশি নাগরিককে বিয়ে এবং তাঁদের এলাকার পরিচয় তুলে ধরায় এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। 

তবে, এই বিষেয়ে কোন মন্তব্য করতে রাজি হননি ছামিয়া আক্তার ও তার পরিবারের সদস্যরা। 

ওসমানীনগর থানার এস আই বিষ্ণুপদ জানান, চীনা নাগরিককে নিরাপত্তা জনিত কারণে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। যুবকের ইসলাম গ্রহণ, বিয়ের আইনগত বৈধতার বিষয়টি যাচাই বাচাই করা হচ্ছে।

আজকের সিলেট / প্রতিনিধি / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর