নগরীর শামিমাবাদ এলাকার মনিকা সিনেমা হলের পাশ থেকে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন, জাহাঙ্গীর আলম (২৩), বশির আহমদ (৩৮), ফারুক আহমদ (২৯), আহমদ আলী (৩২), ফয়েজ আলম রাজ (৩২), আক্তার হোসেন (৩৮), আল আমিন (৩৮) আব্দুল বাছিত (২৫)।
বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শামীমাবাদ এলাকার মনিকা সিনেমা হলের বিপরীত পাশের জান্নাত স্টল নামের একটি দোকানে অভিযান চালায়। এসময় পুলিশ ৮জনকে গ্রেফতার করে।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








