গুলিবিদ্ধের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সিলেটে বিএনপির প্রতিবাদ মিছিল
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ PM

গুলিবিদ্ধের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সিলেটে বিএনপির প্রতিবাদ মিছিল

মো: ফারুক মিয়া

প্রকাশিত: ১৩/১২/২০২৫ ০৭:০৮:৪০ PM

গুলিবিদ্ধের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সিলেটে বিএনপির প্রতিবাদ মিছিল


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং গত ৫ নভেম্বর ২০২৫ চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

এসময় নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও সন্ত্রাসী হামলার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা রাখতে হবে, অন্যথায় রাজপথে কঠোর কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জোরদার করা হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর