নবীগঞ্জে কৃষি জমি থেকে সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:১৬ PM

নবীগঞ্জে কৃষি জমি থেকে সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১২/২০২৫ ০৩:৪১:৫১ PM

নবীগঞ্জে কৃষি জমি থেকে সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কের পাশের একটি কৃষি জমি থেকে জিতু মিয়া (৪৫) নামে এক সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জিতু মিয়া গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত মৌরশ মিয়ার ছেলে এবং জনতার বাজারের পরিচিত সবজি ব্যবসায়ী ছিলেন।

রোববার দুপুরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারসংলগ্ন একটি কৃষিজমি থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে প্রতিদিনের মতো জনতার বাজারে সবজি বিক্রি করছিলেন জিতু মিয়া। সন্ধ্যার দিকে তিনি তার ছেলেকে দোকানে বসিয়ে প্রয়োজনীয় কাজে বাইরে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। 
রোববার দুপুরে স্থানীয়রা জনতার বাজারের পার্শ্ববর্তী একটি কৃষিজমিতে জিতু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

এদিকে নিহতের পরিবার দাবি করেছে, জিতু মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর