সারাদেশের ন্যায় সিলেটের জৈন্তাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫। দিবসটি উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
রবিবার সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলার চিকনাগোল ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত কহাইগড় বীর মুক্তিযোদ্ধাগণের গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মোহাম্মদ গোলাম মোস্তফা। একই সময়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকেও পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনি এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।
আরও উপস্থিত ছিলেন ভূমি কর্মকর্তা মো. বুরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিলানী, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তাপস চন্দ্র পাল, মুক্তিযোদ্ধার সন্তান মেমিন আহমেদ, শরীফ আহমেদ সহ জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
জৈন্তাপুর প্রতিনিধি 








