কিনব্রিজের নিচ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩৩ AM

কিনব্রিজের নিচ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৩/২০২৪ ১১:২৫:৫৩ AM

কিনব্রিজের নিচ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


দক্ষিণ সুরমায় কিনব্রিজের নিচের একটি বিজ্ঞাপনি সাইনবোর্ড থেকে সোহেল মিয়া (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। নিহত সোহেল লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার আইয়ানগর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে সবজির ব্যবসা করতেন। নিহত সোহেল দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায় থাকতেন এবং মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। ভোরে পথচারীরা লাশটি কিনব্রিজের নিচের একটি বিজ্ঞাপনি সাইনবোর্ডে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ক্র্যান দিয়ে লাশ নিচে নামান। তাঁর পরণের শার্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে দক্ষিণ সুরমা থানার ওসি মোহাম্মদ ইয়ারদৌস হাসানের মোবাইল ফোনে বার বার কল দিলেও তিনি রিসিভ করেন নি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর