সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মোফাজ্জল হোসেন উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের কপিল উদ্দিনের ছেলে এবং ওই ইউনিয়নের নির্বাচিত সদস্য।
রোববার ভোরে উপজেলার শনির হাওড় তীরবর্তী ধুমাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়।
রোববার দুপুরে গ্রেফতারকৃত মোফাজ্জল হোসেনকে সুনামগঞ্জ আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল গ্রেফতারের এ তথ্যটি নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








