লাইসেন্স নবায়ন না করায় ৮ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৬ AM

সিলেট বিভাগে লাইসেন্স নবায়ন করেনি ১৮ প্রতিষ্ঠান

লাইসেন্স নবায়ন না করায় ৮ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৩/২০২৪ ১১:৪৩:১৬ AM

লাইসেন্স নবায়ন না করায় ৮ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ


সিলেটে আটটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স নবায়ন না করায় বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে আছে সিলেটে ২টি, হবিগঞ্জে ৪টি ও মৌলভীবাজারের ২ টি প্রতিষ্ঠান রয়েছে। গত বুধবার অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

সিলেট নগরীর সেফওয়ে হাসপাতাল, আয়েশা মেডিকেয়ার, আরটিএম হাসপাতালসহ কয়েকটি প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই করা হয়। আভিযানিক দল দেখতে পায়, এসব হাসপাতাল ও ক্লিনিক নবায়নের জন্য অনলাইনে আবেদন করে বসে আছে। তাদের লাইসেন্স থাকলেও নবায়ন না থাকায় দ্রুত নবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব প্রতিষ্ঠানের নিবন্ধন আছে অথচ প্রতিষ্ঠান পরিচালনার সব শর্ত মানছে না, পরিস্থিতির উন্নতি করার জন্য তাদের তিন মাস সময় দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তিন মাস হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে যারা নিয়ম মেনে লাইসেন্স রিনিউ বা নতুন লাইসেন্স নেয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন অভিযান চালানো হবে।

এদিকে, হাইকোর্টের নির্দেশে অবৈধ হাসপাতালের একটি তালিকা আদালতে জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেই তালিকায় নাম রয়েছে ১ হাজার ২৭টি প্রতিষ্ঠানের। ওই তালিকায় দেখা গেছে, সিলেট বিভাগে অবৈধ হাসপাতাল ও ক্লিনিক রয়েছে ১৮টি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেটে লাইসেন্সবিহীন অথবা মেয়াদোত্তীর্ণ লাইসেন্সধারী ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সহকারী পরিচালক (স্বাস্থ্য), সিলেট বিভাগ ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, আমরা নিয়মিত প্রতিটি প্রতিষ্ঠানকে তদারকী করছি। ইতিমধ্যে সিলেট বিভাগের ৮টি প্রতিষ্ঠান তাদের লাইসেন্স নবায়ন না করায় আমরা বন্ধ করে দিয়েছি। আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারী এ নিয়ে 'লাইসেন্স বিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর হচ্ছে স্বাস্থ্য বিভাগ' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর দিনই এসব প্রতিষ্টানকে বন্ধ করে দেয়া হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর