মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সৌদি ফেরত নির্যাতিত রেহেনার পাশে ইউএনও, দিলেন ১০ হাজার টাকা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০৫:১৪:৫০ অপরাহ্ন

সৌদি ফেরত নির্যাতিত রেহেনার পাশে ইউএনও, দিলেন ১০ হাজার টাকা


সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা হবিগঞ্জের মাধবপুর উপজেলার গৃহকর্মী রেহেনা খাতুনের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। তাঁর আর্থিক সংকটের কথা বিবেচনা করে ১০ হাজার টাকা সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।

মঙ্গলবার ইউএনওর কার্যালয়ে রেহেনা খাতুনের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় উপস্থিত ছিলেন।

এ সময় রেহেনা খাতুন সৌদি আরবে নির্যাতনের শিকার হওয়ার ঘটনা, ঋণগ্রস্ততা ও বর্তমান আর্থিক সংকটের কথা তুলে ধরেন। পাশাপাশি তাঁকে বিদেশে পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি ও দালালের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা গ্রহণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আর্থিক সহায়তা পেয়ে রেহেনা খাতুন বলেন, “ইউএনও স্যারের এই সহযোগিতা আমি চিরদিন মনে রাখব। আমি অনেক ঋণগ্রস্ত, এই টাকা আমার অনেক কাজে আসবে।”

ইউএনও মেহেদী হাসান বলেন, রেহেনার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন তাঁর পাশে রয়েছে। তাঁর বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর