খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫০ PM

খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৫ ০১:২৩:৩৫ PM

খালাস চেয়ে সাবেক আইজিপি মামুনের আপিল


সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া পাঁচ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) সকালে তিনি আইনজীবীর মাধ্যমে এই আপিল করেন।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাঁচ বছরের কারাদণ্ড দেন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। 

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একপর্যায়ে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী (অ্যাপ্রোভার) হন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজকেরসিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর