লং ডিসটেন্স রিলেশনে কেমন আছেন তানজিকা?
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ PM

লং ডিসটেন্স রিলেশনে কেমন আছেন তানজিকা?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৭/১২/২০২৫ ১০:১২:১৯ AM

লং ডিসটেন্স রিলেশনে কেমন আছেন তানজিকা?


গত বছর ডিসেম্বরে বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। তবে বিয়ে হলেও তার স্বামী সাইফ বাসুনিয়া অস্ট্রেলিয়া প্রবাসী। থাকেন সিডনিতে। এই লং ডিসটেন্স রিলেশনে কেমন আছেন তানজিকা?

স্বামীর সঙ্গে কি ঝগড়া হয়? সম্পর্কের সুতোটা কীভাবে আঁকড়ে রেখেছেন তিনি? এসব নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

পাশাপাশি পুরোনো সম্পর্ক নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। প্রাক্তন স্বামীর সঙ্গে দেখা হলে কী করেন, সেটাও জানিয়েছেন তানজিকা আমিন।

এসব আলাপচারিতায় মেতে উঠেছেন জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির নিয়মিত আয়োজন ‘স্টার লাউঞ্জ’-এ। পুরো অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

এ ছাড়া সম্প্রতি তার মুক্তি পাওয়া ওটিটি কনটেন্ট ‘ড্রিমলাইট’ ও ‘অমীমাংসিত’ নিয়েও কথা বলেন তিনি। কীভাবে এই প্রজেক্টগুলোর সঙ্গে যুক্ত হলেন এবং চরিত্র হয়ে উঠতে কী কী করেছেন, সেসবও জানিয়েছেন তিনি।

অপূর্ণ রুবেলের পরিকল্পনা ও গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুহানি সালসাবিল লাবণ্য। আর প্রযোজনা করেছেন জয় জুয়েল।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর