সিলেট-৫ আসনের উন্নয়নের জন্য অবশ্যই নির্বাচন করবো : চাকসু মামুন
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৫ PM

সিলেট-৫ আসনের উন্নয়নের জন্য অবশ্যই নির্বাচন করবো : চাকসু মামুন

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ১০:১১:৩৩ AM

সিলেট-৫ আসনের উন্নয়নের জন্য অবশ্যই নির্বাচন করবো : চাকসু মামুন


সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) বলেছেন, এলাকার প্রত্যাশিত উন্নয়নের স্বার্থে আমি আগামী নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবো। আমাকে নিয়ে একটি মহল নানামুখী ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। জনগণের অকুন্ঠ সমর্থন নিয়ে আমি নির্বাচনের মাঠে থাকবো।

শনিবার রাতে কানাইঘাট উপজেলার উমরগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত এক আলোচনা সভা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুর রশীদ বলেন, একমাত্র বিএনপির হাতেই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ। দেশের সাধারণ মানুষ আজ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। জকিগঞ্জ-কানাইঘাট অঞ্চল ঐতিহাসিকভাবেই বিএনপির দুর্গ এবং এ অঞ্চলের মানুষ জিয়া পরিবারকে মনেপ্রাণে ভালোবাসে।

তিনি আক্ষেপ করে বলেন, দীর্ঘদিন এই আসনে দলীয় প্রার্থী না থাকায় মানুষ ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিএনপির হারানো এই আসনটি পুনরুদ্ধার করতে হলে জাতীয়তাবাদী শক্তিকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।

স্থানীয় বিএনপি নেতা হাছন রাজার সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. ইয়াকুব আলী ও ওয়েছ আহমদ, মহানগর কৃষক দলের সহ-সভাপতি নজরুল ইসলাম প্রধান, জেলা বিএনপির সদস্য মাহবুবুল আলম এবং পৌর বিএনপির সহ-সভাপতি জালাল আহমদ জনি।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, যুগ্ম সম্পাদক কাওছার আহমদ বাঙালি, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আসাদ আলী। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে এবাদুর রহমান মেম্বার, ফরিদ আহমদ, আবুল হাসনাত, নিজাম উদ্দিন, শরীফ উদ্দিন মেম্বার, হারুন রশীদ, মকবুল আলী, ওলিউর রহমান, আমীর হোসেন, বেলাল, জাফরসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর