শায়েস্তাগঞ্জে বিদেশি সিগারেটসহ ২ চোরাকারবারি গ্রেফতার
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৪৭ AM

শায়েস্তাগঞ্জে বিদেশি সিগারেটসহ ২ চোরাকারবারি গ্রেফতার

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ০৭:০০:০৭ PM

শায়েস্তাগঞ্জে বিদেশি সিগারেটসহ ২ চোরাকারবারি গ্রেফতার


র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৯৪ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার পারনিখলা গ্রামের মোশারফ হোসেন (২৬) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার আকিতারা গ্রামের মো. তানভির আহমদ শামীম (৪২)।

রোববার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাব জানায়, এর আগে শনিবার দুপুরে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে, সিলেট হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী গাড়িতে করে কতিপয় ব্যক্তি আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট নিয়ে আসছে। ওই সংবাদ পেয়ে র‌্যাবের অভিযানিক দলটি জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা এলাকায় সিলেট-ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে গাড়িটি থামায়। এ সময় গাড়িটি থামিয়ে ২ জন কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, গাড়ির ভেতর আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট রয়েছে। তাৎক্ষণিক গাড়িটি তল্লাশি করে খাকি রঙের ৩টি কার্টন ও ১টি ট্রলি ব্যাগে ভর্তি ৯৪ হাজার শলাকা সিগারেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়। মামলা দায়ের করে গ্রেফতার ব্যক্তিদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর