ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্রসহ মোট ৪৭ জন প্রার্থী। জেলা প্রশাসক কার্যালয়ে দিনব্যাপী মনোনয়নপত্র জমা দেন তারা।
সিলেট-১ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মাওলানা হাবিবুর রহমান, বিএনপি থেকে খন্দকার আব্দুল মুক্তাদির, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল থেকে প্রণব জ্যোতি পাল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে মোঃ শামিম মিয়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে এহতেশামুল হক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে তাজুল ইসলাম হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাহমুদুল হাসান, গণঅধিকার পরিষদ থেকে আকমল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী সঞ্চয়কান্তি দাস।
সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন প্রার্থী। তারা হলেন, বিএনপি থেকে মোছাঃ তাহসীনা রুশদী, স্বতন্ত্র প্রার্থী মোঃ আবরার ইলিয়াস, গণফোরাম থেকে মোঃ মুজিবুল হক, জামায়াতে ইসলামি থেকে মোঃ আব্দুল হান্নান, জাতীয় পার্টি থেকে মাহবুবুর রহমান চৌধুরী, খেলাফত মজলিস থেকে মুহাম্মদ মুনতাসির আলী, গণঅধিকার পরিষদ থেকে জামান আহমদ সিদ্দিকী, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস শহিদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ আমির উদ্দিন।
সিলেট-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন প্রার্থী। তারা হলেন- বিএনপি থেকে মোহাম্মদ আব্দুল মালিক, জামায়াতে ইসলামি থেকে লোকমান আহমদ, জাতীয় পার্টি থেকে মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি থেকে নূরুল হুদা জুনেদ, খেলাফত মজলিস থেকে দিলওয়ার হোসাইন ও মুসলেহ উদ্দিন রাজু, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে রেদওয়ানুল হক চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী ও মইনুল বাকর।
সিলেট-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন প্রার্থী। তারা হলেন— বিএনপি থেকে আরিফুল হক চৌধুরী, জামায়াতে ইসলামি থেকে মোঃ জয়নাল আবেদীন, জাতীয় নাগরিক পার্টি থেকে মোঃ রাশেদ উল আলম, গণঅধিকার পরিষদ থেকে জহিরুল ইসলাম, খেলাফত মজলিস থেকে আলী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা সাইদ আহমদ এবং জাতীয় পার্টি থেকে মোহাম্মদ মুজিবুর রহমান।
সিলেট-৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন প্রার্থী। তারা হলেন— জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ থেকে উবায়দুল্লাহ ফারুক, জামায়াতে ইসলামি থেকে হাফিজ মোঃ আনওয়ার হোসাইন খান, স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ, বাংলাদেশ মুসলিম লীগ থেকে মোঃ বিলাল উদ্দীন, খেলাফত মজলিস থেকে মোহাম্মদ আবুল হাসান এবং জাতীয় পার্টি থেকে মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ।
সিলেট-৬ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন প্রার্থী। তারা হলেন—জামায়াতে ইসলামি থেকে মোহাম্মদ সেলিম উদ্দিন, বিএনপি থেকে ফয়সল আহমদ চৌধুরী ও এমরান আহমদ চৌধুরী, গণঅধিকার পরিষদ থেকে জাহিদুল রহমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ ফখরুল এবং জাতীয় পার্টি থেকে মোহাম্মদ আব্দুন নূর।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
আজকের সিলেট/এএসআর
মো: ফারুক মিয়া 








