অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৫ PM

অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৬ ০৪:১৫:৫৪ PM

অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ


জাতীয় সংসদ নির্বাচনে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশেষ করে সংখ্যালঘু, আদিবাসী, নারী-পুরুষসহ সবার অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ। 

রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর হোটেল রেনেসান্সে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস তাদের নির্বাচন পর্যবেক্ষণ সম্পর্কে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। 

এ সময় সব দলের অংশগ্রহণে নির্বাচন সম্পর্কিত প্রশ্ন করা হলে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, নির্বাচনে ভোটারদের হার কত হবে সেটা দেখে অংশগ্রহণমূলক বিষয় বলা যাবে। 

এ ব্যাপারে আগে থেকে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

আজকেরসিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর