হবিগঞ্জে শীতার্তের মধ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:০৬ PM

হবিগঞ্জে শীতার্তের মধ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০১/২০২৬ ০৪:১৮:১২ PM

হবিগঞ্জে শীতার্তের মধ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ


হবিগঞ্জে ১ হাজার অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। রবিবার সকালে হবিগঞ্জ আধুনিক জেলা স্টেডিয়ামে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আলীমুল আমীন।

এসময় সিলেট অঞ্চলের অন্যান্য উর্ধতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী জানায়, বিভাগের অন্যান্য জেলাতেও শীতার্ত মানুষদের মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী জনসাধারণের প্রয়োজনে জনকল্যাণমুলক ও মানবিক কার্যক্রম পরিচালনার চেষ্টা অব্যাহত রাখবে।

আজকেরসিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর