শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

নেছার আহমদের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক প্রকাশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩/১০/২০২৬ ০৬:২৭:১৭ অপরাহ্ন

নেছার আহমদের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক প্রকাশ


সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদের বড় ভাই ও বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এক শোকবার্তায় রিজভী বলেন, নেছার আহমদের মৃত্যুসংবাদে তাঁর পরিবারের সদস্যদের মতো তিনিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছেন। ধার্মিক ও সজ্জন ব্যক্তি হিসেবে এলাকায় তিনি সবার সম্মান ও শ্রদ্ধা পেতেন বলেও উল্লেখ করেন তিনি।

শোকবার্তায় রিজভী মরহুম নেছার আহমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাত নসিব করার এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি দেওয়ার প্রার্থনা করেন।

এ ছাড়া মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর