বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় রবিবার (১১ জানুয়ারি) রাতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে এবং চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপার আখতার উল আলমের তত্ত্বাবধানে থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুকের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক মোঃ ছবেদ আলীর সহযোগিতায় এএসআই মুজাম্মেল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে সন্দেহভাজন একটি পিকআপ তল্লাশি করে ভারতীয় জিরার চালানসহ পিকআপ জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোঃ আব্দুর রহিম (২৮), পিতা ইউসুফ আলী, সাং তিলেপাড়া, কবির আহমদ (১৯), পিতা ছালেক মিয়া, সাং পুরান বাড়ী উভয় ব্যাক্তি শাহপরান (রহঃ) থানার বাসিন্দা।
আটক আসামীদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা নং-১১, তারিখ ১২ জানুয়ারি ২০২৬, The Special Power Act 1974 25B(1)(b)/25D অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আজকের সিলেট/এএসআর
বিয়ানীবাজার প্রতিনিধি 








