সিলেট নগরীর গোয়াবাড়ী বাদামউরা লাইন সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ বাবলা আহমদ তানভীর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিষযটি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল । তারা জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল পৌণে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারকৃত তানভীর (৩৬) জকিগঞ্জের আটগ্রামের মো. আব্দুল জলিল ও আফিয়া বেগমের ছেলে। বর্তমানে তিনি নগরীর পাঠানটুলা এলাকার বাবুল মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসাবে বাস করছেন।
গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের ১৫টি ফুয়েল ও নগদ ১ হাজার ৫২০ টাকা উদ্ধারের পর জব্দ করা হয়।
এ ব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আজকেরসিলেট/এএসআর
আজকের সিলেট ডেস্ক 








