সুনামগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:০৯ PM

সুনামগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৬ ১১:১৬:৩৪ AM

সুনামগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত


সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে নিহত ট্রাকচালকের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

শনিবার সকালে জেলার গোবিন্দগঞ্জ বুড়াইগাও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে এনা পরিবহনের এক বাস সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জের বুড়াইগাও এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক মারা যান। পাশাপাশি ট্রাকের হেলপার ও বাসচালক গুরুতর আহত হন।

হাইওয়ে পুলিশের এসআই সুমন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহত ট্রাকচালকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর