সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কামরুজ্জামান কামরুল।
কামরুলকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল।
এর আগে, আসনটিতে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আনিসুল হক। পরে গত ২৮ ডিসেম্বর রাতে দলের মহাসচিব স্বাক্ষরিত আরেকটি মনোনয়নপত্রে বিকল্প প্রার্থী হিসেবে কামরুজ্জামান কামরুলকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়। সবশেষ কামরুলকে চূড়ান্ত মনোয়ন দেওয়া হলো।
চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির বিষয়ে কামরুল বলেন, ‘দলের প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
তিনি সুনামগঞ্জ-১ আসনের সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার ও উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
আজকের সিলেট/এএসআর
আজকের সিলেট ডেস্ক 








