হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নিজ কেন্দ্রে ভোট দিয়ে নিজের জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আজকের দিনটি চুনারুঘাট-মাধবপুরবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে। হবিগঞ্জে ৪টি আসনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সারাদেশে আমিই বোধহয় বেশি সাড়া পেয়েছি। একে অভূতপূর্ব বলা যায়।
রোববার সকাল ৮টায় তার নিজ কেন্দ্র চুনারুঘাটের হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রথম ভোট প্রদান করেন সুমন। এসময় তিনি সবার সহযোগিতা কামনা করেন।
হবিগঞ্জে মোট ৯টি উপজেলা ও ৬টি পৌরসভা রয়েছে। মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ১ হাজার ৬৬০ জন। পুরুষ ভোটার ৮ লাখ ৫৯ হাজার ৬০৯ জন, মহিলা ৮ লাখ ৪২ হাজার ৩৮ জন ও হিজরা ১৩ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ৬৩৫টি। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে ৬১টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তদারকি টিম মোট ৮টি, ৯টি স্পেশাল স্ট্রাইটিং ফোর্স, পুলিশ সদস্য রয়েছে ১ হাজার ৮৭৫ জন। আনসার রয়েছে ৯টি টিম। র্যাবের ৮টি টহল টিম মাঠে কাজ করছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৯ জন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৯ জন রয়েছেন। বিজিবি আছে ১৭ প্লাটুন। তদন্ত কমিটি আছে ৪টি।
আজকের সিলেট/ডিপি/এসটি
হবিগঞ্জ প্রতিনিধি 








