আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না গেলে বাংলাদেশ দলের বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে আরও এক দিন সময় দিয়েছে ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাটি।
ক্রিকেট বিষয়ক নিউজ পোর্টাল ‘ক্রিকইনফো’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর বুধবার এ নিয়ে আইসিসি বোর্ডসভায় ভোটাভুটি হয়।
ভোটে বাংলাদেশের জায়গায় টি–টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এক দিন পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে।
শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে অটল থাকলে, গ্রুপ সি-তে বাংলাদেশের স্থলাভিষিক্ত হতে পারে স্কটল্যান্ড।
উল্লেখ্য, বাছাইপর্বে স্কটল্যান্ড ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল।
আজকের সিলেট/এএসআর
ক্রীড়া ডেস্ক 








