শ্বশুরবাড়ির পথে তারেক রহমান, অপেক্ষায় হাজার হাজার মানুষ
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০০ AM

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান, অপেক্ষায় হাজার হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০১/২০২৬ ১২:১৫:১৬ AM

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান, অপেক্ষায় হাজার হাজার মানুষ


সিলেটে এসেছেন তারেক রহমান। শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়িতে আসছেন তারেক রহমান। আর তাঁর এ আগমণ উপলক্ষে বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। সিলেটি জামাইকে একনজর দেখার জন্য সেখানে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। 

বুধবার রাত ১১.৩০ মিনিটের দিকে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারেক রহমান।  সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য নেতৃবৃন্দ।

তারেক রহমানের শ্বশুর ছিলেন নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। পরে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীও ছিলেন। এ জন্য বাড়িটির নাম মিনিস্টার বাড়ি।

জানা গেছে, ডাক্তার জুবাইদা ও জামাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন স্থানীয়রা। প্রস্তুত করা হয়েছে ১২ হাজার মানুষের খাবার দাবার।

এদিকে, জুবাইদা রহমানের বাড়িতে প্রবেশের আগে সড়কে লাগানো হয়েছে পাশাপাশি ছয়টি তোরণ। বাড়ির প্রবেশ ফটকের মুখে পরিবারের সদস্যদের সৌজন্যে লাগানো হয়েছে আরও একটি তোরণ। তোরণ পেরিয়ে লাল ফটক। ফটক পেরোনোর পর বড় পুকুর। পুকুরপাড় ঘেঁষে যেতে হয় জুবাইদা রহমানের বাড়ি। এর মধ্যে পুকুরপাড়ে প্রথমে একটি এবং ভেতরে আরও দুটি বাড়ি। তিনটি বাড়ি ঘিরেই ক্লোজড সার্কিট ক্যামেরা লাগানো দেখা গেছে। 

স্থানীয় বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়। ২০০৪ সালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে দারিদ্র্য বিমোচন কর্মসূচির উদ্বোধন শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো গিয়েছিলেন। প্রায় দুই দশক পর দ্বিতীয়বারের মতো তিনি সেখানে যাচ্ছেন।

আজকেরসিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর