জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত মতিন মোল্লা (৩৮) গাজীপুর জেলার কাশিমপুর থানার লোহাকুর গ্রামের ছোবহান মোল্লার ছেলে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টা ৪৫ মিনিটে মাস্টিংহাটি এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। পর্যটকবাহী হাইয়েজ গাড়ী (ঢাকা-মেট্রো-চ-১৬-৪৮৬৭) তল্লাশি করে ৯৫ প্যাকেট ওরিও বিস্কুট, ৩০ বক্স কিটকাট চকলেট, ফরচুন বাশমতি চাউল, ৬৫০ পিস ডেইরি মিল্ক চকলেট ও ৫০০ পিস সাফারী চকলেট জব্দ করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, আটককৃত পণ্য ও ব্যক্তির বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
জৈন্তাপুর প্রতিনিধি 








