ভারতীয় পাইপগান ও কার্তুজ উদ্ধার
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:০৮ PM

ভারতীয় পাইপগান ও কার্তুজ উদ্ধার

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৬ ১১:৫০:৪৪ AM

ভারতীয় পাইপগান ও কার্তুজ উদ্ধার

ছবি: সংগৃহিত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সীমান্ত থেকে ভারতীয় একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে ৫২ বিজিবি।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ৫ নং দক্ষিন শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক এলাকা থেকে পাইপ গান ও কার্তুজ উদ্ধার করা হয়। অবৈধভাবে এগুলো বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)'র অধিনায়ক লে. কর্ণেল মোঃ আতাউর রহমান (এসইউপি) জানান, ভারত থেকে অস্ত্র আসার গোপন সংবাদ পেয়ে শুক্রবার সন্ধায় গান্দাইল বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩৮০/এম এলাকায় বিজিবির একটি টহল দল অবস্থান নেয়। পরে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে রাত ৮ ঘটিকায় সীমান্ত পিলার হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় পাইপ গান এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এয়ারগানগুলো ভারতের তৈরি। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।

তিনি  আরও জানান,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্ত দিয়ে অস্ত্র আসার অপতৎপরতা  এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত কার্যক্রম প্রতিহত করার ক্ষেত্রে বিজিবির অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেসব সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালানের জন্য ঝুঁকিপূর্ণ সেগুলোর দিকে বিজিবির কড়া নজরদারি রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

আজকের সিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর