গোলাপগঞ্জে ভোটার শূন্য অধিকাংশ কেন্দ্র
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ AM

গোলাপগঞ্জে ভোটার শূন্য অধিকাংশ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০১/২০২৪ ০৯:৫৪:০৯ AM

গোলাপগঞ্জে ভোটার শূন্য অধিকাংশ কেন্দ্র

ছবিটি সকাল সাড়ে ৯টায় গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা


দ্বাদশ জাতীয় নির্বাচনে রোববার সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গোলাপগঞ্জের বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি এখনও লক্ষণীয় মাত্রায় চোখে পড়েনি। তবে এখন পর্যন্ত কেন্দ্রগুলোতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চিত্র ছিলো ভোটার শূন্য। তবে স্থানীয়দের মতে, বেলা গড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশাবাদী তারা।

উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৭১১ জন। তন্মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৪ হাজার ৯২৬, মহিলা ভোটার এক লাখ ৩১ হাজার ৭৮৪ ও হিজড়া ১ জন।

আজকের সিলেট/এসআর/এসটি

সিলেটজুড়ে


মহানগর