হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৪ PM

হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৪/০১/২০২৬ ০৬:৩৫:০৭ PM

হবিগঞ্জে পরিত্যক্ত এয়ারগান উদ্ধার


হবিগঞ্জে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অভিযানে প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি পরিত্যক্ত এয়ারগান উদ্ধার করা হয়েছে।

শনিবার র‌্যাবের গণমাধ্যম শাখা এ তথ্যটি নিশ্চিত করে।

র‌্যাব জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন নুরপুর ইউনিয়নের সুতাং বাজার এলাকা থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় এয়ারগানটি উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত এয়ারগানটি সংক্রান্ত বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর