গোসলের সময় রহস্যজনক দাগ, যুবকের মরদেহ ময়নাতদন্তে
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:১১ PM

গোসলের সময় রহস্যজনক দাগ, যুবকের মরদেহ ময়নাতদন্তে

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০১/২০২৬ ০৪:৫০:৩৭ PM

গোসলের সময় রহস্যজনক দাগ, যুবকের মরদেহ ময়নাতদন্তে


শ্বশুরবাড়িতে মৃত্যুবরণকারী এক যুবককে নিজ বাড়িতে দাফনের প্রস্তুতিকালে গোসল করানোর সময় তার শরীরে রহস্যজনক দাগ দেখতে পেয়ে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। পরে তারা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৃত যুবকের নাম নাজির উদ্দিন (২৫)। তিনি বিয়ানীবাজার উপজেলার উত্তর দুবাগ গ্রামের বাসিন্দা ও তোয়াজ আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে নাজির উদ্দিন স্ত্রীসহ গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নোয়াই দক্ষিণবাগ চক গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন। শনিবার হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার সকালে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন নাজির উদ্দিনের মরদেহ গোলাপগঞ্জ থেকে বিয়ানীবাজারে নিজ বাড়িতে নিয়ে আসেন। দাফনের আগে গোসলের সময় তার শরীরে অস্বাভাবিক দাগ দেখতে পান পরিবারের সদস্যরা। এতে মৃত্যু নিয়ে সন্দেহ সৃষ্টি হলে তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন।

বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক জানান, মরদেহে সন্দেহজনক আলামত থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে পুলিশ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর