বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- ফয়সল আহমদ (৫০), রাজনা বেগম (৪৫), কবির আহমদ (৪৫), মো. আবুল হোসেন ভূইয়া (৪৫)
রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পৌর এলাকার শ্রীধরা গ্রাম থেকে ফয়সল আহমদ (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি রিয়াজ উদ্দিনের ছেলে। এছাড়া লাউতা ইউনিয়নের টিকরপাড়া এলাকা থেকে ৭০ পুরিয়া গাঁজাসহ রাজনা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে মোল্লাপুর ইউনিয়নের লামা নিদনপুর গ্রাম থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ কবির আহমদ (৪৫) নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তিনি মৃত তছির আলীর ছেলে। পৃথক আরেক অভিযানে মো. আবুল হোসেন ভূইয়া (৪৫) নামের এক ব্যক্তিকে পুলিশ আইনের ৩৪ ধারা অনুযায়ী গ্রেফতার করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ওসি মো. ওমর ফারুক জানান, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং তার দিকনির্দেশনায় বিয়ানীবাজার থানা পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলীর সার্বিক সহযোগিতা ছিল।
ওসি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
বিয়ানীবাজার প্রতিনিধি 








