সুনামগঞ্জে শর্টগানের বুলেটসহ যুবক আটক
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:০২ PM

সুনামগঞ্জে শর্টগানের বুলেটসহ যুবক আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫/০১/২০২৬ ০৫:৪৫:৩০ PM

সুনামগঞ্জে শর্টগানের বুলেটসহ যুবক আটক


সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে শর্ট গানের বুলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় র‍্যাব একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে শর্ট গানের ২৫০ পিস বুলেট উদ্ধার করে। এসময় ১ জনকে হাতেনাতে আটক করা হয়েছে।

র‍্যাবের এএসপি কপিল দেবগাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে থেকে একটি টিম আব্দুজ জহুর সেতু এলাকায় নজরদারিতে করে। সম্ভাবনা খুব বেশি ছিল একটি চালান ঢুকতে পারে সুনামগঞ্জে। এ খবরে চেকপোস্টের মাধ্যমে ট্রাকটি আটকে তল্লাশি চালিয়ে একটি স্কুল ব্যাগে শর্টগানের শিষা বুলেট ২৫০ পিস উদ্ধার করা হয়। এসময় ১ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি এখন র‍্যাব হেফাজতে রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব সতর্ক রয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর