মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লিটন দাস (২৩) নামের এক কাতার প্রবাসী চারতলা ভবন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত লিটন দাস কুলাউড়া উপজেলার ছকাপন এলাকার নান্টু দাসের ছেলে।
রোববার বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় অসাবধানতাবশত একটি ভবনের চারতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা যায়, লিটন দাস কাতারে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতো। কাজের সময় হঠাৎ মাথা ঘুরে চারতলা ভবন থেকে নিচে পড়ে যান। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান। লিটনের মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লিটন দাসের বন্ধু জামিল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা শুনেছি কাজের সময় অসাবধানতাবশত ভবন থেকে পড়ে লিটনের মৃত্যু হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি 








