সিলেট-৩ আসনে ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ হাফিজ শায়খুল হাদীস আল্লামা নুর উদ্দিন গহরপুরী রহ. এর সাহেবদাজা হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর রিকশা মার্কার পক্ষে অনুষ্ঠিত জনসভায় যোগ দিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বালাগঞ্জ আসছেন।
বিকাল ৪ টায় বালাগঞ্জ উপজেলা সদরস্থ দ্বারাকানাথ (ডিএন) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রিকশা মার্কার সমর্থনে জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ।
জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, এনসিপিসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি ও রিক্সা মার্কার প্রধান নির্বাচনী এজেন্ট মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী এ বিষয়ে আলাপকালে জানান, আল্লামা মামুনুল হকের আগমন উপলক্ষে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জনসভা সফল করার জন্য তিনি বালাগঞ্জ উপজেলাবাসী সহ সিলেট ৩ আসনের সকলের সহযোগিতা কামনা করেছেন।
আজকের সিলেট/প্রতিনিধি/এএসআর
বালাগঞ্জ প্রতিনিধি 








