নির্বাচনের ফল কখন ঘোষণা হবে, জানালেন ইসি আনোয়ারুল
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৪৫ AM

নির্বাচনের ফল কখন ঘোষণা হবে, জানালেন ইসি আনোয়ারুল

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ২৭/০১/২০২৬ ০৬:১০:২৩ PM

নির্বাচনের ফল কখন ঘোষণা হবে, জানালেন ইসি আনোয়ারুল


ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যালট গণনা শেষে অধিকাংশ আসনের ফলাফল মধ্যরাতের মধ্যেই ঘোষণা হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, ‘অধিকাংশ ফলাফল মধ্যরাতেই, বড়জোর শেষ রাত বা পরদিন।’

মঙ্গলবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থী ও দলের অঙ্গীকারনামা এবং মাঠপর্যায়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রমের ফলে আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করা গেছে। অতীতের তুলনায় মাঠে-ঘাটে পরিবেশ অনেক ভালো।’

তিনি বলেন, ‘আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা যা খবর পাচ্ছি এবং বাস্তবে আমরা মাঠ পর্যায়ে পরিদর্শন করে যেটুকু দেখতে পাচ্ছি—নির্বাচন কমিশন মনে করে অতীতের অনেক নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের মাঠে পরিবেশ অত্যন্ত চমৎকার।’

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব প্রকাশ হলে ভোটের পর ব্যবস্থা: ইসিঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব প্রকাশ হলে ভোটের পর ব্যবস্থা: ইসি

অভিযোগ পরিসংখ্যান

নির্বাচন কমিশনার আনোয়ারুল জানান, ৮ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত ১২৮টি নির্বাচনি এলাকায় কার্যক্রম পরিচালনা করে। আচরণবিধি ভঙ্গের ১৪৪টি ঘটনায় জরিমানা করা হয়েছে। জরিমানার পরিমাণ ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা। মামলার সংখ্যা হয়েছে ৯৪টি।

তিনি বলেন, ‘আমাদের মাঠপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত এবং ইলেক্টোরাল ইনকোয়ারি ও বিচারক কমিটি প্রত্যেকটা আসনে রয়েছে। আমাদের জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ পর্যায়ের বিচারকরা রয়েছেন। তারা তাৎক্ষণিকভাবে সেগুলো আমলে নিচ্ছেন। তাদের বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন। মোবাইল কোর্ট প্রতিদিনই তারা পরিচালনা করছেন এবং প্রতিদিনই আমরা রিপোর্ট পাচ্ছি যে মিনিমাম ৫০–৬০টি কেস রুজু হচ্ছে। কোথাও জরিমানা হচ্ছে, কোথাও সাজা হচ্ছে। মানে কার্যক্রম জোরেশোরে চলছে।’

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর