হবিগঞ্জে পুলিশের দায়ের করা এসল্ট মামলায় দুই বিএনপি নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হচ্ছেন- হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ ও বিএনপি নেতা, পৌর কাউন্সিলর শাহ সালাহ উদ্দিন টিটু।
মঙ্গলবার হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরীর তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার আসামিপক্ষের আইনজীবী নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি ২০১৩ সালের। পুলিশ এসল্ট মামলা। উক্ত মামলায় ২৯ জন আসামি রয়েছেন। সবাই জামিনে ছিলেন। মঙ্গলবার নির্ধারিত তারিখে তারা আদালতে হাজির হলে উল্লেখিত দুজনকে আটকের আদেশ দেন বিচারক। মামলাটির রায় ঘোষণা করার জন্য আগামীকাল (বুধবার) তারিখ নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, মামলাটি বিচারের জন্য অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরীর আদালতে প্রেরণ করা হয়। মঙ্গলবার নির্ধারিত দিনে আসামিরা আদালতে হাজির হলে বিচারক দুজনকে আটকের নির্দেশ দেন। একই সঙ্গে বিচারক মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন ও রায়ের জন্য বুধবার দিন ধার্য্য করেন।
আজকের সিলেট/জেএন/এসটি
হবিগঞ্জ প্রতিনিধি 








